আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর পশ্চিম পাড়া কোনাবাড়ি গ্রামের নোহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) (৫৫) তাঁর স্ত্রী,
দুই ছেলে ও মেয়ের উপর পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ জুলাই বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের নিকটে কিশোরগঞ্জ টু ভৈরব মহা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে
চৌদ্দশত ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী, ইমাম উলামা পরিষদ ও এলাকাবাসীরা।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট ফারুক আহমেদ বাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণ
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন অর রশিদ শুভ, চৌদ্দশত ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের
সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল হক, চৌদ্দশত ইউনিয়নের /