আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ ওয়াহিদ (৩৭), মোঃ আল আমিন (৩৫)নামের দুই মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৮ জুলাই রাত ১১:৫০ মিনিটের সময় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাদের কে গ্রেপ্তার করা
হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবাসহ ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: ওয়াহিদ (৩৭) হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর পাইকপাড়া এলাকার মোঃ আঃ হাই এর ছেলে, মোঃ আল আমিন (৩৫) কিশোরগঞ্জ সদর
উপজেলার পাতালজান এলাকার তারা মিয়ার ছেলে।
পুলিশ জানায় গত মঙ্গলবার ১৮ জুলাই হোসেনপুর থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) সুশান্ত চন্দ্র সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক
ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত ১১:৫০ মিনিটের সময় জব্দ করেছে।