কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে রকেট মেইল ট্রেনে কাটা পড়ে রেহেনা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে
এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রেহেনা আক্তার ঢাকার সাভার উপজেলার টেংগুরী এলাকার আমির হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা গেছে, বিকেলে রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা
খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। এরপর কয়েক মিনিটের মাথায় ট্রেনটি ছাড়ে। এ সময় রেহেনা রেললাইন থেকে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে উঠতে গেলে
পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় মারাত্মক আঘাত পান। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, নিহত রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঠিকানায় তার পরিবারের
সন্ধান না পাওয়ায় লাশ হ