প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ১২:৫০ এ.এম
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ যাওয়ায় আমেরিকা যাওয়া হলো না রনির

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ
জেলার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রনি (৩৭) নামের এক ব্যবসায়ী মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান রনি ওই এলাকার আব্দুল মান্নান শাহের ছেলে। তিনি একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন।
মারা যাওয়া রনির শ্যালক হাসান মাহমুদ পারভেজ বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে একমাত্র ভগ্নিপতি রনি তার মাছ চাষের পুকুরের মাঝে খুঁটি পুঁতে বৈদ্যুতিক লাইট ঝুলাতে যান
। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে জেলা সদর
হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারভেজ আরও বলেন, রনির ভাই আমেরিকায় বসবাস করেন। আগামী আগস্ট মাসে তার ভাই দেশে আসার কথা ছিল। ভাইয়ের সঙ্গে একমাস পর আমেরিকায় প্রবাসে যাওয়ার
কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমার বোনটি একা হয়ে গেল।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না
থাকায় মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন