তালুকদার মোঃ মাস্উদ বরগুনা জেলা প্রতিনিধি /
বরগুনায় বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম
জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে
শ্রদ্ধা জানান সরকারি বে সরকারি কর্মকর্তাবৃন্দ । পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত কর্মকর্তা
ও বীর মুক্তিযোদ্ধা গন সভায় স্মৃতিচারণ করেন। পরে ক্রিড়া বিদদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।