প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৩, ৫:২২ পি.এম
হোসেনপুরে নুরুল ইসলাম পুটন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

।
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ। /
কিশোরগঞ্জের হোসেনপুরে নুরুল ইসলাম পুটন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ৮ জুলাই সকালে উপজেলার পৌর এলাকার নতুন বাজার মাছমহল সংলগ্ন বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ ।
উদ্ধারকৃত নিহত যুবক নূরুল ইসলাম হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সোমবার রাত ১১ টা থেকে সকাল ৬.৩০ এর মধ্যে কোন এক সময় সে নিজ বাসায় সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে | এ ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত আছে বলেও জানান তিনি
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন