প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৩, ৮:৩০ পি.এম
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আব্দুর রউফ ভূঁইয়া: ব্যূরো প্রধান কিশোরগঞ্জ। /
কিশোরগঞ্জের সদর উপজেলার পুলেরঘাট বাজার জালোয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের
মাদকবিরোধী অভিযানে মোঃ মিলন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ৮ আগস্ট বিকাল ০৪:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর উপজেলার জালোয়াপাড়া পুলেরঘাট বাজার এলাকায়
মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট
পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া (২৯) কিশোরগঞ্জ সদর উপজেলার বগাডুবি এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে।
পুলিশ জানায় গত মঙ্গলবার ৮ আগস্ট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ
জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের
করে দেওয়া ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তিনি দীর্ঘদিন
ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে কিশোরগঞ্জ সদর উপজেলা সহ আশেপাশের
এলাকায় বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন