কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন সহ সভাপতি ও জাতীয় অনলাইন পোর্টাল দেশবাংলা প্রতিদিনের ব্যুারো
প্রধান সিনিয়র সাংবাদিক কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান জনাব আবদুর রউফ ভূঁইয়া.গতকাল ০৮.০৮.২০২৩ বুধবার
কিশোরগঞ্জ সদরের বিশ্বরোড দিয়ে মোটরসাইকেল যোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় পথিমধ্যে পেছন থেকে একটি
যানবাহন ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দেশবাংলা প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আবদুর রউফ ভূঁইয়া মোটরসাইকেল
থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়. এবং শরীরের বিভিন্ন জায়গা থেতলে যায়, যে গাড়িটি পেছন থেকে ধাক্কা দেয় সেই গাড়িটি দূরত্ব
গতিতে চালিয়ে পালিয়ে যায়, স্থানীয় লোকজন ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে থাকা সাংবাদিক আবদুর রউফ ভূঁইয়াকে
কিশোরগঞ্জ সদর হাসপাতালে জরুরী বিভাগ নিয়ে যায় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি
হওয়ায় পরামর্শ দিলে সাংবাদিক আবদুর রউফ হাসপাতালে ভর্তি হন/ আজ বিকালে....১০/০৮/২৩....কর্তব্যরত চিকিৎসক
শরীরের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে থেকে
রিলিজ দেন এবং বাসায় চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে
থাকতে বলা হয়েছে।
সাংবাদিক আবদুর রউফ ভূঁইয়া দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন দ্রুত সুস্থ হয়ে যেনো পুনরায় সত্য ও ন্যায়ের
পথে কলম দিয়ে লেখতে পারেন।