প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৩, ১২:০১ এ.এম
ফিরোজ মিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান /
ফিরোজ মিয়া সরকারি কলেজের ২০২৩ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে
আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট ) দুপুরে কলেজের মিলনাতয়নে ইসলাম শিক্ষার সিনিয়র প্রভাষক ও শিক্ষক পর্ষদের সম্পাদক
মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ এর উপস্থিতিতে এ আলোচনা
সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
বাংলা বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল আজিজের সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ
অতিথি উপাধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার, সহকারি অধ্যাপক শরীফুল ইসলাম মিলন, সিনিয়র প্রভাষক মুহাম্মদ আনোয়ার
হোসেন, আবু হানিফ মোহাম্মদ নেয়ামতুল্লাহ, মোহাম্মদ আবু নাঈম প্রমুখ।
এসময় বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এরপর পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মার্কেটিং বিষয়ের প্রভাষক মোহাম্মদ
মাহমুদুল হাছান ও সিনিয়র প্রভাষক গোলাম মাওলা । এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত
শুনানো হয়। সবশেষে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও তোবারক বিতরণ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন