সাভার উপজেলা প্রতিনিধি /
সাভারের আশুলিয়ায় নারীসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি দল। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (১২ আগস্ট) সকালে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদেরকে ঢাকায় আদালতে পাঠানো হয়। এর আগে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদেরকে শুত্রবার রাতে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় হাতে নাতে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার রায়ভোগ গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে মো. বাচ্চু মিয়া (৫২), ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকার মৃত তাইজ উদ্দিনের ছেলে খোকন মিয়া ওরফে আতিকুর রহমান (৩৮) ও ধামরাইয়ের গাওয়াইল এলাকার মৃত রাম প্রশাদ সরকারের ছেলে শ্রী বিনয় চন্দ্র সরকার (৫২) এবং বাগেরহাট জেলার ফকিরাহাট থানার আরটেকা এলাকার সবুজ মিয়ার মেয়ে আয়েশা খাতুন (২১)। তাদের মধ্যে বাচ্চু মিয়া ও আয়েশা খাতুন আশুলিয়ার কহিনুর গেট ও কুরগাও এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে র্যাব- ৪ এর সিপিসি- এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের চেষ্টাকালে নারীসহ চারজনকে আটক করে। এরমধ্যে বাচ্চু বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানা আরো একটি মালা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই শরীফ আহমেদ বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, তারা কৌশলে ছিনতাই করে। বাসে উঠে যাত্রীর জিনিসপত্র কৌশলে ছিনিয়ে নেয়





















এই post বিষয়ে আলোচনা করুন