
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান /
জেলার আশুগঞ্জ সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারিরা।
রোববার (১৩ আগস্ট) সকালে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারি ইউনিয়নের সিনিয়র-সহসভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সহ- সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওভারহোলিং কাজের জন্য গত ১ মার্চ থেকে দুই মাস কারখানার উৎপাদন বন্ধ ছিলো। ওভারহোলিং শেষে গত মে মাস থেকে কারখানা চালু করতে চাইলে গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখে বিসিআইসি কর্তৃপক্ষ। তাই প্রায় ৬ মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে কারখানার যন্ত্রাংশ। এবং ওভারহোলিংয়ের কমিশনিং করাও সম্ভব হচ্ছে না।
বক্তারা বলেন, কারখানাকে বাঁচাতে শ্রমিক-কর্মচারিরা আন্দোলনে নেমেছে। গত ১ মাস ধরে কারখানার শ্রমিক কর্মচারিরা গেইট মিটিং, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, স্মারক লিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
বক্তারা দ্রুত কারখানায় গ্যাস সরবরাহের দাবি জানিয়ে বলেন, তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানা চালু থাকলে কারখানায় প্রতিদিন ১ হাজার ২শ মেট্টিকটন ইউনিয়া সার উৎপাদন হয়। এই সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ দেশের ৮ জেলায় সরবরাহ করা হয়






















এই post বিষয়ে আলোচনা করুন