শহিদুল ইসলাম জি এম মিঠন ব্যুরো প্রধান নওগাঁ জেলা /
নওগাঁর রাণীনগর উপজেলায় ৮টি জলাশয়ে অবমুক্তকরণ করা হয়েছে পোনা মাছ। সোমবার ১৪ আগস্ট রাণীনগর উপজেলা
মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৮টি জলাশয়ে ৩১২ কেজি কার্প জাতীয়
পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন
হেলাল। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উদ্বোধন করেন। এরপর উপজেলার
৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
এ সময় উপস্থিত আরো ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা
শাহাদাত হুসেইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, জেলা পরিষদ সদস্য জাকির হোসেনসহ অনেকেই।