গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান /
জেলার আশুগঞ্জে পায়ের রগ কেটে জনি মিয়া (৩৫) নামের এক যুবকে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এসময় আওয়াল মিয়া (৪৭)
নামের আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) রাতে আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের তালশহর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জনি
মিয়া ওই এলাকার মকসেন মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনি মিয়া ও আওয়াল মিয়া রাত পৌনে ১০টার দিকে তালশহর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে বাজার
সংলগ্ন সেতু পাড়ের পরই কয়েকজন তাদের ওপর হামলা করে। এসময় জনি মিয়ার দুই পায়ের রগ কেটে ফেলে। আওয়ালকেও
কুপিয়ে আহত করে। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক
তাদের ঢাকা পাঠান। ঢাকা যাওয়ার পথে রাত ২টার দিকে নরসিংদীতে জনি মিয়া মারা যান।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে এখনো কেউ
লিখিত অভিযোগ করেননি।




















এই post বিষয়ে আলোচনা করুন