বরগুনা জেলা প্রতিনিধি/
বরগুনায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৮টায় বঙ্গবন্ধু কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আবদুস সালাম সহ মুক্তিযোদ্ধা সংসদ , জেলা প্রশাসন, জেলা পুলিশ, বরগুনা জেলা আওয়ামী লীগ, জেলা প্রেসক্লাব অন্যান্য সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন,সুশীল ব্যক্তিরা।
পরে শোক র্যালি শহর প্রদক্ষিণ করে রাসেল চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।এছাড়া বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল শিশু-কিশোর একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হয়েছে।