বরগুনা জেলা প্রতিনিধি/
"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় রেলি আলোচনা সভা সহ সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাতদিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বরগুনা - ১ আসনের সংসদ সদস্য,সাবেক মন্ত্রী এড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, বিভাগীয় বন কর্মকর্তা, উপ বন সংরক্ষক মোঃ সফিকুল ইসলাম, জেলার সাবেক কান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রশিদ মিয়া, এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মৃধা, আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহম্মেদ, সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,রেইঞ্জে কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় ১৬ আগষ্ট থেকে ২২ আগষ্ট পর্যন্ত সাত দিন ব্যাপি মেলা উদ্ভোধন করা হয়। এতে ছোট বড় ৩০টি স্টল নির্মাণ করা হয়েছে। স্টলগুলোতে ফলজ, বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিক্রয়ের জন্য প্রদর্শন করা হয়েছে। এ সভায় জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এই জেলাকে রক্ষা করতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নেই।