
শহিদুল ইসলাম জি এম মিঠন ব্যুরো প্রধান নওগাঁ জেলা /
নওগাঁয় র্যাবের অভিযানে ৫শ’ ৫০ গ্রাম হেরোইন এবং ৩ হাজার ৮শ’ ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী আটক। মঙ্গলবার সকালে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক দল নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা পোরশার ছাওড় এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃত নারী মাদক ব্যাবসায়ীর নিজ বাড়িতে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ৫শ’ ৫০গ্রাম হেরোইন এবং ৩ হাজার ৮শ’ ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার মাদক ব্যবসায়ী এক নারীকে গ্রেফতার করেন র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, মঙ্গলবার ১৫ আগস্ট সকালে র্যাব জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে সংবাদ পায় যে, নওগা জেলার সীমান্তবর্তী পোরশা থানার ছাওড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করেছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল পোরশা থানাধীন ছাওড় গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের মজিবর এর মেয়ে মোছাঃ আরজিনা কে আটক পূর্বক তার দেখানো মতে তার নিজ বাড়ির দেয়ালের পাশে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ৫শ’ ৫০ গ্রাম হেরোইন এবং ৩ হাজার ৮শ’ ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আরজিনা আরজিনা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে শিকার করেছেন। এমন কি সে সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নওগাঁর পোরশা থানার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ্য ভাবে মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়া সহ রাজধানী ঢাকার বিভিন্ন ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো বলে আটককৃত নারী নিজে শিকার করেছেন বলেও জানিয়েছেন র্যাব।





















এই post বিষয়ে আলোচনা করুন