
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো: জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর দিবাগত রাত ৮টার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট বাজারের মেসার্স জাহাঙ্গীর মটরসের সামনে ফাঁকা জায়গায় এক অভিযান পরিচালনা করে মো. ফারুক মিয়া (৩০), মোঃ শফিক (২০) নামের দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ার চর এলাকার গোলাপ মিয়ার ছেলে, মোঃ শফিক সদর উপজেলার বীর দামপাড়া যশোদল এলাকার নিজামুদ্দিনের ছেলে।
পুলিশ জানায় মাদক ব্যবসায়ীদের নিজ হেফাজতে থাকা ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাত সারে আটটার সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে পুলিশ।
এই ঘটনায় গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন