আব্দুর রউফ ভূঁইয়া: ব্যূরো প্রধান কিশোরগঞ্জ। /
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ সোমেনা বেগম নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ১১ সেপ্টেম্বর বেলা ১১:২০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকায় এক অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোমেনা বেগম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার মৃত কাজল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায় সোমবার ১১ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় নারী অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হেফাজতে থাকা ১ কেজি গাঁজা উদ্ধারপূর্বক বেলা ১১:৫৫ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক দ্রব্য ক্রয় করে এনে কুলিয়ারচর উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।










এই post বিষয়ে আলোচনা করুন