আব্দুর রউফ ভূঁইয়া: কিশোরগঞ্জ।/
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে সোমবার ১১ সেপ্টেম্বর সকাল ০৮:২৫ মিনিটের সময় এস আই নিরস্ত্র নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ভৈরব থানাধীন ভৈরবপুর সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বিহীন একটি ডিআই পিকআপ ট্রাক তল্লাশি করে
পিকআপ থেকে ৪৮ কেজি গাঁজা সহ পিকআপ ট্রাকের ড্রাইভার সাইফুল ইসলাম সাগর (২৮), পিতা-আক্তার হোসেন, সাং-চন্ডিবের উত্তরপাড়া (মাগন হাজীর বাড়ি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ ও পিকআপে আরোহী মোঃ বিল্লাল (১৯), পিতা -জলফু মিয়া, সাং-ফুলতলী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় এ সময় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের দখলে গাঁজা নামক মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করে ও তাদের নাম-পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী বিল্লালের দেখানো মতে পিকআপ ট্রাকের বডিতে একটি ত্রিপল দ্বারা আবৃত অবস্থায় থাকা সর্বমোট ৪৮ (আটচল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ০৮:৫০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করেছে পুলিশ।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত মাদক ব্যবসায়ীরা তাদের সহযোগী একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেন।
এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে










এই post বিষয়ে আলোচনা করুন