
এস এম মাসুদ রানা রংপুর বিভাগীয় (প্রতিনিধি)/
গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানান রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
পরবর্তীতে সম্মানিত আইজিপি মহোদয়কে রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল ব্যান্ড সালামি ও মেস নাইট প্রদর্শন করে।
এরপর বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মানিত আইজিপি মহোদয়ের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়। এ সময় তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা কেক কাটেন এবং তিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়ায় রংপুর বিভাগের সকল পুলিশ সদস্যদের পক্ষ হতে অপর একটি কেক কাটেন।





















এই post বিষয়ে আলোচনা করুন