কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের পশ্চিম গচিহাটা গ্রামে রবিবার দিবাগত রাতে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৪ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে ।
আহত আব্দুল্লাহ ও স্হানীয় সূত্রে জানাযায়,
কটিয়াদি উপজেলার ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের পশ্চিম গচিহাটা গ্রামের রঙ্গু মিয়ার পুত্র মাছ ব্যবসায়ী মোঃ আবদুল্লাহ্ মাছ বিক্রি করে বিভিন্ন আরতের টাকা সংগ্রহ করে বাজার থেকে রাতে বাড়ি ফেরার সময় অত্র এলাকার চিহ্নিত জুয়ারি হিসাবে পরিচিত মোঃ হাসু মিয়ার পুত্র মো: নজরুল ও শিপলু সহ অজ্ঞাত ৩ /৪ জন মিলে দেশীয় অস্ত্র রামদা,চুরি, লাঠিসোঁটা নিয়ে রবিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় হামলা করে এসময় আব্দুল্লাহর সাথে থাকা তিন লক্ষ চিয়ানব্বই হাজার টাকা নিয়ে যায়।
পরে এলাকাবাসী এসে রক্তাক্ত জখম অবস্হায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ অধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঘটনার খবর পেয়ে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই, মোঃ শামীম স্বঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এই সংবাদ লিখা পর্যন্ত আহত আব্দুল্লাত কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কটিয়াদি মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।





















এই post বিষয়ে আলোচনা করুন