
কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শহরের গাইটাল বাসস্ট্যান্ডে জঙ্গীবাদ ও উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর নির্দেশনায় অদ্য সোমবার ২ অক্টোবর বিকাল ৪ টার সময় কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ডে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এবং ডিজিটাল ডিভাইসের ব্যবহার সংক্রান্ত সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরির্দশক (অপরাধ) জনাব ওমর ফারুক আহাম্মদ।
জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সর্বস্তরের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা। পুলিশ পরির্দশক (অপরাধ) জনাব ওমর ফারুক আহাম্মদ বলেন, জঙ্গিবাদ মানবতার শত্রু। তারা বিভিন্ন দেশের তরুণদের প্রভাবিত করে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত করছে। এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে ছাত্রসমাজ যাতে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য এগিয়ে আসতে হবে শিক্ষকদের। ছাত্রদের বোঝাতে হবে জঙ্গিবাদের মাধ্যমে সে ও তার পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত হবে। উক্ত সভায় পুলিশ পরির্দশক (অপরাধ) জনাব ওমর ফারুক আহাম্মদ দেশব্যাপী ইমাম, পুরোহিত, বৌদ্ধভিক্ষু, ধর্মযাজক, লেখক ও প্রকাশক হত্যা এবং সম্প্রতি ঢাকার গুলশান ও শোলাকিয়ায় পরিকল্পিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান




















এই post বিষয়ে আলোচনা করুন