গোলাম সারোয়ার,ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান/
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার মারা
গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় তিনি
মারা যান। সোমবার বাদ আছর জেলা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শেরপুর কবরস্থানে দাফন করা
হবে।
১৯৫৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আয়নাডোবা গ্রামের ছাফিউর রহমান সরকার ও আনোয়ারা
বেগমের ঘরে জন্ম নেন আল মামুন সরকার। মাত্র ১৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী
লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির
দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। সর্বশেষ জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী
লীগের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান পদে জয়লাভ করেন।




















এই post বিষয়ে আলোচনা করুন