• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

নওগাঁয় বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বোর্ডের পূর্বেই ৫ জনের নাম প্রকাশ-নিয়োগ স্থগিতের দাবি

by Deshbangla Pratidin
December 6, 2022
in Uncategorized
0
নওগাঁয় বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বোর্ডের পূর্বেই ৫ জনের নাম প্রকাশ-নিয়োগ স্থগিতের দাবি

 

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বোর্ডের পূর্বেই ৫ জনের নাম প্রকাশ-নিয়োগ স্থগিতের দাবিতে লিখিত অভিযোগ।
নওগাঁর মহাদেবপুর উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী এবং আয়া পদে ৫ জনের কাছে থেকে ৬০ লাখ টাকা নেওয়ার অভিযোগ এনে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার দাবীতে জেলা শিক্ষা অফিসার বরাবর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী। সেই অভিযোগ আমলে নিয়ে মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেছেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী এবং আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার প্রামানিক তার নিকট আত্মীয়সহ কিছু পরিচিত লোকজনকে উপরোক্ত পদ সমূহে নিয়োগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে গোপনে ৫ জনের কাছ থেকে প্রায় ৬০ লক্ষাধিক টাকা গ্রহণ করেছেন এবং তাদেরকে চাকুরী দিবেন বলে নিশ্চিত ভাবে আশ্বস্ত করেছেন এবং সে ভাবে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছেন।
অভিযোগে তারা আরো বলেন, সরকার ঘোষিত যোগ্য ও মেধাবী প্রার্থীদের বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে অবজ্ঞা করে পছন্দের অযোগ্য লোকজনকে নিয়োগ দেওয়ার এ প্রক্রিয়ায় আমরা অত্যন্ত মর্মাহত। সরকারের প্রশংসিত ও মহোতি উদ্যোগকে বানচাল করে অযোগ্য লোকজনকে নিয়োগ দেওয়ার এ কার্যক্রম অনতি বিলম্বে স্থগিত করে মেধা ভিত্তিক নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্যেও দাবি করেন তারা।
এবিষয়ে অভিযোগকারী কালী প্রসাদ কুমার মন্ডল সাংবাদিকদের বলেন, কম্পিউটার ল্যাব অপারেটর পদে প্রধান শিক্ষকের সম্পর্কে ভাগিনা সুকান্ত ভৌমিক (সুইট), নৈশ্য প্রহরী পদে হরেন মণ্ডলের ছেলে মৃদুল মণ্ডল, নিরাপত্তাকর্মী পদে মৃত শ্রীচরণ বৈরাগীর ছেলে অর্জুন কুমার বৈরাগী, অফিস সহায়ক পদে নকুল কুমার পালের ছেলে বিমান কুমার পাল, আয়া পদে রসুলপুর গ্রামে জাকির হোসেনের স্ত্রী শাহানাজ আক্তার সুমিকে নিয়োগ দেওয়ার জন্য প্রায় ৬০ লাখ টাকা নিয়েছেন এমনকি নিয়োগের পূর্বেই উপরোক্ত ৫ জনের নিয়োগ ফাইনাল বলেই এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আবারও নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবীও জানান তিনি।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সন্তোষ কুমার প্রামাণিক বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যে। আমি কারো কাছে টাকা নেয়নি।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান বলেন, এবিষয়ে অভিভাবক ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.