
তালুকদার মাসুদ, বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন আমতলী উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় আমতলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ অহিদুজ্জামান পরাগ, সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তালুকদার মোঃ মাসুদ প্রমুখ।
বরগুনা জেলা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুসালেহ বশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বর বৃন্দ। তাদের দাবি মেম্বরদের সম্মানি ভাতা বৃদ্ধি, প্রতি ওয়ার্ডে একটি করে অফিস, উপজেলার সকল সমন্বয় সভায় এক পুরুষ ও এক জন মহিলা মেম্বর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়।
আমতলী চাওড়া ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল ইসলাম কে সভাপতি কুকুয়া ইউনিয়ন পরিষদের জহিরুল ইসলাম মাতুব্বর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন