• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

নওগাঁয় ঠিকানা গোপন করে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের অভিযোগ

by Deshbangla Pratidin
December 9, 2022
in Uncategorized
0
নওগাঁয় ঠিকানা গোপন করে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের অভিযোগ

 

নওগাঁ জেলায় পরিবার কল্যাণ সহকারী পদে” ঠিকানা গোপন করে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে এক জনের বিরুদ্ধে।
গত ৪ ডিসেম্বর নওগাঁ জেলা প্রশাসক ও নওগাঁ পরিবার কল্যাণ কার্যালয় এর উপ-পরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন একই পদে চাকরি প্রত্যাশী ফারহানা নাজনীন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁর জেলার আত্রাই উপজেলার ৮ নম্বর হাট-কালুপাড়া ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডে পরিবার কল্যাণ সহকারীর শূন্য পদে জলি চৌধুরী নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ জলি চৌধুরী উল্লিখিত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নয়। তার পরিবার ২০ বছর ধরে নওগাঁ শহরের ইদুর বটতলী এলাকায় বসবাস করে আসছেন ও তার স্বামীর বাড়ি মহাদেবপুর। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি নওগাঁ পৌরসভার ইদুর বটতলী এলাকার বাসিন্দা।
জানা যায়, পরিবার কল্যাণ অধিদপ্তর এর অধীনে নওগাঁ জেলার ১১টি উপজেলায় পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক ও আয়া পদে ২৮ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ৯ নভেম্বর থেকে গত ৩ ডিসেম্বর পর্যন্ত এসব পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ঐ দিনই সকল পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত শর্তাবলী অনুযায়ী পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। ভুল ও অসত্য তথ্য প্রদানের জন্য এই নিয়োগ বাতিল করে ঐ পদে চাকরি প্রত্যাশী আরও ৪ জন প্রার্থীর মধ্যে মেধা যাচাই করে যে কাউকে নিয়োগ প্রদানের আবেদন জানানো হয়।
অভিযোগকারী ফারহানা নাজনীন বলেন, নির্দিষ্ট এলাকার বাসিন্দারা যাতে সঠিক ভাবে সেবা পান সেজন্যই ঐ এলাকার স্থায়ী বাসিন্দাকেই পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ দেওয়ার বিধি রয়েছে। অথচ আমাদের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও এক জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কিভাবে হলো তা বোধগম্য নয়। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তথ্যগুলো যাচাই পূর্বক নিয়োগ বাতিল করে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।
অভিযুক্ত জলি চৌধুরী’র কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকর্মীকে বলেন, নিয়োগপত্রে যে ঠিকানা ব্যবহার করেছি সেখানে আমার পিতার পরিচয় দিয়েছি। যখন নিয়োগের জন্য অবেদন করেছি সে সময় আমি অবিবাহিত ছিলাম। ফলে পিতার ঠিকানা ব্যবহার করেছি।
নওগাঁ পরিবার কল্যাণ কার্যালয় এর উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য আত্রাই উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তার পরিপ্রেক্ষিতে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, এক এলাকার স্থায়ী বাসিন্দা আরেক এলাকায় পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পাওয়ার কথা নয়। ইতি মধ্যেই বিষয়টি তদন্তের জন্য নওগাঁ পরিবার কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.