• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

নওগাঁয় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ৪০ শিক্ষার্থী

by Deshbangla Pratidin
December 10, 2022
in ধর্ম
0
নওগাঁয় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ৪০ শিক্ষার্থী

 

নওগাঁর আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান খবিরুল ইসলামের নিজ উদ্যোগে নামাজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাইসাইকেল, টিশার্ট ও কলম বিতরণ করা হয়েছে। তিন শত পঞ্চাশ জন প্রতিযোগীর মধ্যে দুই শত আট জন বিজয়ী হয়েছেন। তাদের বয়স ৮ থেকে ১৮ বছরের মধ্যে। বিজয়ীরা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী।
শুক্রবার ৯ ডিসেম্বর সকালে বিহারীপুর গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে নওগাঁ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে বাই-সাইকেলগুলো দেওয়া হয়। সেই সাথে ইউনিয়নের নয়টি মসজিদের ইমাম- মোয়াজ্জেমকে বিচারকের দায়িত্ব পালন করায় বিশেষ উপহার দেওয়া হয়। এসময় মাওলানা মোঃ আশাদুল ইসলাম, মাওলানা মোঃ আক্তারুজ্জামান ও মাওলানা মোঃ মাহাফুজুর রহমান উপস্থিত ছিলেন।
জানা যায়, “এসো ভাই নামাজ পড়ি, এসো বন্ধু সমাজ গড়ি” লক্ষ্যকে সামনে রেখে ইউনিয়নের ৮ ওয়ার্ডের আট মসজিদে গত ১ অক্টোবর এ নামাজ প্রতিযোগিতা শুরু হয়। একটানা ৪০ দিন চলমান প্রতিযোগিতায় স্ব স্ব মসজিদের ইমাম ও মোয়াজ্জেম বিচারকের দায়িত্ব পালন করেন। এ প্রতিযোগীতায় তিন শত পঞ্চাশ জন অংশগ্রহণ করে দুই শত আট জন বিজয়ী হয়।
পুরস্কার প্রাপ্ত বিহারীপুর গ্রামের সৌমিক আনবার নিহাল, পার পাঁচুপুর গ্রামের রবিউল ইসলাম, আশিকুর রহমান, নবিউল ইসলামসহ অনেকে আনন্দের সাথে জানায়, তারা নামাজ শিক্ষার পাশাপাশি একটি করে বাইসাইকেল পেয়েছে। এটা তাদের জীবনকে সঠিক পথ দেখানোর পাশাপাশি আদর্শবান মানুষ হিসাবে বেড়ে উঠতে সহায়তা করবে।
পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মকে নেশা মুক্ত ধর্মজ্ঞান সম্পন্ন বিবেকবান আদর্শ সমাজিক মানুষ, ইসলাম ধর্ম সঠিকভাবে জানা ও বোঝা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, আমার ব্যক্তি উদ্যোগে এমন আয়োজন হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচিত হতে পারলে আদর্শ সমাজ গড়তে এলাকা মাদকমুক্ত করা হবে। মাদকমুক্ত হতে হলে আল্লাহর ভয়ে ভীতো হতে হবে। এরই অংশ হিসেবে শিশু-কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। যাদের ভোরে আরামের ঘুম ত্যাগ করে জামাতে অংশ নিয়ে নামাজ আদায় অভ্যাসে পরিণত হয়েছে তাদের নামাজ আদায়ের অভ্যাস যেন অব্যাহত থাকে এমন আশা ব্যাক্ত করেন তিনি।

 

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.