
মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃঙ্খল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পল্লল ভুমিতে।পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা,বোনদের। যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওলক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত, বজায় রাখতে বিজয়ের মান।মোদের দেহে থাকতে রক্ত ,বৃথা যাবেনা শহীদদের দান।
বিজয় আমাকে পথ দেখিয়েছে, দিয়েছে বাচাঁর আশ্বাস। আমি বিজয়ের গান গাই , আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে ,সারাটি পথ পাড়ি দিতে চাই।
তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।
১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫১বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে দৈনিক দেশ বাংলা প্রতিদিন পরিবার বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছে। 🌷🌷🌷
দৈনিক দেশ বাংলা প্রতিদিন পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা”


