মাহমুদুল্লাহ রিয়াদ,
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা, তবে আলোচনায় শীর্ষে রয়েছে ওয়াহিদুজ্জামান মিলন। তিনি ময়মনসিংহের সাবেক শিক্ষক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় সাবেক ছাত্রনেতা, ও তরুন সমাজ সেবক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার সাবেক শিক্ষক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় সাবেক ছাত্রনেতা। ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন শিক্ষক ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত।
ইতোমধ্যে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে ( টিয়া পাখি ) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওয়াহিদুজ্জামান মিলন।
আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে আসা ওয়াহিদুজ্জামান মিলন। পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন তরুণ নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।
ওয়াহিদুজ্জামান মিলন দেশবাংলা প্রতিদিনকে জানান আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও টিয়া পাখি প্রতীকে ভোট প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।
এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা চান।




















এই post বিষয়ে আলোচনা করুন