
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জন প্রিয়তার শীর্ষে রয়েছে মধ্যনগর
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোয়াত কলম প্রতিকের প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন তালুকদার।তিনি মধ্যনগর উপজেলার
চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের সুযোগ্য পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ভাবে
তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। উনার চাচা মরহুম আব্দুল হেকিম তালুকদার মধ্যনগর থানা আওয়ামী
লীগের প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। মোঃ গিয়াস উদ্দিন তালুকদার রাজনৈতিক ভাবে প্রথমে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক
প্রচার সম্পাদক ছিলেন। পরে ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক, ২০১৩ থেকে
২০১৯ ইং পর্যন্ত মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, ২০১৯ থেকে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী এডভোকেট
রনজিত চন্দ্র সরকারকে অক্লান্ত পরিশ্রম করে বিপুল ভোটে বিজয়ী করেছেন।তিনি বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দারা
অব্যাহত রাখতে মাদক মুক্ত আধুনিক ও স্মার্ট মধ্যনগর উপজেলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাব। যোগাযোগ, স্ব্যাস্থ, শিক্ষা ও
ডিজিটাল উপজেলায় রুপান্তরিত করব। মধ্যনগর উপজেলা বাসীর দোয়া সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।
তিনি বিগত দিনে বন্যা দূযোগে অসহায় মানুষের পাসে সব সময় উপস্থিতি থেকে সাহায্য ও সহযোগিতা করেছেন।এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামী ৫ই জুন নতুন নবগঠিত মধ্যনগর উপজেলায়, উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,চারটি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা গঠিত।




















এই post বিষয়ে আলোচনা করুন