
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো: অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলা নগরীর আমলা-পাড়া এলাকার শের-পুকুরটি দখলমুক্ত করা হয়েছে গতকাল। ২৫ শতকের পুকুরটি ভরাট করে দখলে রাখা হয়েছিল। দীর্ঘদিন পর উদ্ধার হওয়া জায়গাটি পুরনো রূপে দেখতে চান স্থানীয়রা। প্রশাসনও আশ্বাস দিয়েছে।
এদিকে দেখে বুঝার উপায় নেই তিন দশক আগেও এখানে বিশাল পুকুর ছিল। স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ৪০ কোটি টাকারও বেশি।
জমিটি পুকুর শ্রেণির হিসেবে কাগজপত্রে উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে মাটি ভরাট করে স্থাপনা গড়ে মেস হিসেবে ভাড়া দিয়ে রাখা হয়েছিল। দীর্ঘদিন পর বুধবার (৩ জুলাই ২০২৪) তারিখে অভিযান চালিয়ে দখল হওয়া পুকুরের জায়গাটি উদ্ধার করে প্রশাসন। এতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
ময়মনসিংহ সদরের এসিল্যান্ড আসাদুজ্জামান রনি দেশবাংলা প্রতিদিন কে জানান ২৫ শতক জায়গাটি দখল গ্রহণ করে শেরপুকুর ১৯৮৪ সালে মাছ চাষের জন্য ব্যক্তি খাতে লিজ দেয়া হয়েছিল। কিন্তু সেখানে আর মাছ চাষ করা হয়নি। পরে মাটি ফেলে ভরাট করে রেজাউল ২০১২ সালে সে লিজও বাতিল করা হয়েছে।
উক্ত অভিযানে সঙ্গে ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সার্ভেয়ার মতিউর রহমান, সার্ভেয়ার ফয়সাল, অফিস সহকারী উমর ফারুক, আল মামুনসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















এই post বিষয়ে আলোচনা করুন