
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুলাই) বিকেলে শহরের মধ্যপাড়া রাধামাধব ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ থেকে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে এসে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। রথযাত্রায় অংশগ্রহনকারী নারী-পুরুষ শিশুরা নেচে-গেয়ে রথের রশি টেনে নিয়ে যায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে আষাঢ় মাসের তৃতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথকে ভক্তরা টেনে শ্রী শ্রী জগন্নাথ দেবকে মাসির বাড়ি পৌঁছে দেন।




















এই post বিষয়ে আলোচনা করুন