
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরাতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাগুরাতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মিনা মাহমুদা, (বিপিএম) বলেন, মাগুরার মানুষের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠা করা আমার মূল লক্ষ্য। মাগুরা জেলার সকল থানা ও ফাঁড়ি কার্যক্রম চলমান রয়েছে। আইন অনুযায়ী পুলিশ তার কর্তব্য পালন করছে। মাগুরাতে পুলিশ যেন আরো বেশি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




















এই post বিষয়ে আলোচনা করুন