• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

পিসিওএস প্রতিরোধে কী খাবেন, কী খাবেন না

by Deshbangla Pratidin
September 3, 2022
in লাইফস্টাইল
0
জায়গাটার নাম কেন ঊনকোটি

চলতি সেপ্টেম্বর পালিত হচ্ছে পিসিওএস সচেতনতার মাস হিসেবে। বলা হয়, প্রতি ১০ জন নারীর একজন পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন।

এ রোগ মূলত নারীদের শরীরে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরনের মতো পুরুষ হরমোনের অতিরিক্ত উৎপাদন ও হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়। এর কারণে মুখে পুরুষের মতো লোম, ব্রণ, অনিয়মিত মাসিক, চুল পড়া, মুড সুইং, বন্ধ্যত্বের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়।

গবেষকেরা বলেন, পিসিওএস মূলত লাইফস্টাইল তথা জীবনযাপনসংক্রান্ত রোগ। অর্থাৎ কিশোরীকালে ওজন বৃদ্ধি, মন্দ খাদ্যাভ্যাস, কায়িক শ্রমহীনতা এর জন্য দায়ী। তাই পিসিওএসের চিকিৎসায় অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো ব্যালান্স ডায়েট। তাহলে দেখে নেওয়া যাক পিসিওএস প্রতিরোধে কী খাওয়া উচিত ও কী নয়।

যেসব খাবার খাবেন

সবুজ শাকসবজি: বেশি করে সবুজ শাকসবজি খান। ভিটামিনসমৃদ্ধ এসবে ক্যালরি কম। তাই ওজন হ্রাস ও পুষ্টির জন্য আদর্শ। সবুজ শাকসবজি, যেমন পুঁই, পালং প্রভৃতি ভিটামিন বির দুর্দান্ত উৎস।

লিন প্রোটিন: হরমোনের ভারসাম্য রক্ষা করতে ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। লিন প্রোটিন হিসেবে মুরগি, টার্কি, টফু, স্যামন, চিংড়ি, টুনা, বিনস, প্রভৃতি খাদ্যতালিকায় রাখতে পারেন।

উপকারী চর্বি: সব চর্বি (ফ্যাট) কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক নয়। এমন অনেক ‘স্বাস্থ্যকর চর্বি’ (হেলদি ফ্যাট) আছে, যেগুলো ডায়েটে রাখা যায়। যেমন অ্যাভোকাডো। হেলদি ফ্যাট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের উৎস। বাদাম ও বীজ স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিনের খুব ভালো উৎস।

অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাদ্য: এ তালিকায় রয়েছে স্ট্রবেরি, ব্লুবেরি, ওটস, গম, কাঠবাদাম, আখরোট এবং কালে, পালংশাক প্রভৃতি। অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার দ্বারা পিসিওএসের প্রদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ফাইবারসমৃদ্ধ খাদ্য: পিসিওএস হলে ফাইবারসমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ওটস, ব্রাউন রাইস, ব্ল্যাক বিনস, মসুর ডাল, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড প্রভৃতি ফাইবারের দুর্দান্ত উৎস। ফাইবারসমৃদ্ধ খাবার শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও গুরুত্বপূর্ণ।

যেসব খাবার এড়িয়ে চলবেন

চিনি ও উচ্চ শর্করাজাতীয় খাদ্য: পিসিওএস রোগীদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। তাদের শরীরে ইনসুলিন ও গ্লাইসেমিক লেভেল বেশি থাকে। তাই উচ্চ শর্করাজাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। চিনি, মিষ্টি, জুস, ক্যান্ডি, প্রভৃতি এড়িয়ে চলুন।

রেড মিট: কোলেস্টেরল কার্ডিওভাসকুলার ডিজিজ হওয়ার ঝুঁকি বাড়ায় খাসি বা গরুর মাংসে থাকা স্যাচুরেটেড ফ্যাট। এমনকি ওজন বৃদ্ধি ও হরমোনাল ব্যালান্স নষ্ট হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

জাঙ্ক ফুড ও ভাজা খাবার: এ ধরনের খাবারে উচ্চ মাত্রায় লবণ, অস্বাস্থ্যকর মসলা, ট্রান্স ফ্যাট, কৃত্রিম মিষ্টি প্রভৃতি যুক্ত থাকে, যা খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে ও রক্তচাপকে প্রভাবিত করে। এসব খাবার গ্লাইসেমিক ইনডেক্সে বাড়ায় ও ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে।

ইসরাত জাহান, পুষ্টিবিদ, সাজেদা ফাউন্ডেশন

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.