
আহসান হাবীব নাহিদ, সাদুল্লাপুর প্রতিনিধি: মঙ্গলবার (১০ সেটেম্বর) সকালে গণউন্নয়ন কেন্দ্র (Guk) আয়োজনে অগ্রযাত্রা ক্রাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে মানব পাঁচার – প্রতিরোধ কমিটির সদস্যদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাতগ্রাম ইউনিয়নের মানব পাঁচার প্রতিরোধ কমিটির সভাপতি ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, প্রকল্পের কর্মশালার মেম্বারগন সহ ২৫ জন মানব পাঁচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
গণউন্নয়ন কেন্দ্র (Guk) এর অগ্রযাত্রা প্রকল্প প্রজেক্ট অফিসার মোছাঃ জান্নাতুল নাহার কর্মশালায় মানব পাঁচার প্রতিরোধ কমিটির সদস্যদের দায়িত্ব,নিরাপদ, অভিবাসন প্রক্রিয়া ও সারভাইবার সেবা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করে বিস্তারিত পরিকল্পনা করেন।
সভাপতি বক্তব্য বলেন, মানব পাঁচার প্রতিরোধ, বিষয়ক কর্মশালা আয়োজনের জন্য গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনাল এর প্রসংশা করেন।
উইরণক এর সহযোগীতায় গণ উন্নয়ন কেন্দ্র (Guk) প্রকল্পটির মাধ্যমে, গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮ টি উপজেলার, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক প্রকৃত ও মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে মানব পাঁচার ব্যাপকতা কমিয়ে আনতে কাজ করছে।




















এই post বিষয়ে আলোচনা করুন