
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় ভারতীয় চকলেট, থ্রিপিস, কম্বল ও শাড়ীসহ বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাগুরা-যশোর মহাসড়কের ভায়না মোড় এলাকা থেকে এসব জব্দ করে ঝিনাইদহ সদর সেনা ক্যাম্পের সদস্যরা। যশোর থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় প্রায় ৪০ প্রকার চকলেট, থ্রিপিস, কম্বল ও শাড়ীসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন