
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরোঃ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হলো ফিরোজ মিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষ করে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
ফিরোজ মিয়া সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ও নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক মো. এমদাদুল হক ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফিরোজ মিয়া সরকারি কলেজের বাংলার বিভাগীয় প্রধান খন্দকার মামুন অর রশীদ ।
প্রভাষক (ইসলাম শিক্ষা) আবু হানিফ মোহাম্মদ নেয়ামতুল্লাহ ও প্রভাষক (বাংলা) আশরাফুল আজিজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রভাষক(দর্শন) ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন , ,বিভাগীয় প্রধান (ইতিহাস) প্রভাষক মনজুয়ারা বেগম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(ব্যবস্থাপনা) মোঃ শামসুল আলম, সাংবাদিক গোলাম সারোয়ার, শিক্ষার্থী (ব্যবসায় শিক্ষা) সাইফুল রহমান ফাহিম,জান্নাতুল ফেরদৌস (মানবিক), নাদিম ইসলাম রোহান প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রভাষক(হিসাববিজ্ঞান) আজিজুর রহমান ও প্রভাষক(বাংলা) আশরাফুল আজিজ।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(বাংলা) বলেন, ফিরোজ মিয়া সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





















এই post বিষয়ে আলোচনা করুন