
সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান মেহেরপুর: মেহেরপুরে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন” বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে মিছিল,পথসভা ও লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি।
বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নির্দেশে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে শহরের কাথুলী বাস স্ট্যান্ডের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।




















এই post বিষয়ে আলোচনা করুন