• About us
  • About-Developer
  • Contact
  • Employee Search
  • our family
  • Our Team
  • Our Team Members
  • Photos Archives
  • Photos Media Archives
  • Privacy Policy
  • Sample Page
  • single print
  • Team
  • Team
  • Team members
  • Terms & Service
  • আমাদের পরিবার
  • কনভার্টার
  • দেশ বাংলা প্রতিদিন
  • দেশবাংলা প্রতিদিন – DeshBangla Pratidin
  • সব খবর
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

৫ দিনেই ১০০ কোটির পথে সংক্রান্তিকি বাস্তুনাম সিনেমা

by Md. Saiful Islam Journalist
January 20, 2025
in বিনোদন
0
৫ দিনেই ১০০ কোটির পথে সংক্রান্তিকি বাস্তুনাম সিনেমা

তেলেগু সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ আবারও তার নামের রোশনাই দেখালেন। তার নতুন সিনেমা ‌‘সংক্রান্তিকি বাস্তুনাম’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করেছে ৯৩.৭৫ কোটি রুপি। খুব শিগগিরই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক কমেডি ধারার এই ছবিটি পরিচালনা করেছেন অনিল রবিপুরি। এ ছবির বাজেট ছিল ৫০ কোটি টাকা। বর্তমান আয় থেকে দেখা যাচ্ছে, এই সিনেমাটি এরই মধ্যে ৪৩.৭৫ কোটি টাকা লাভ করেছে। যা মোট বাজেটের ৮৭.৫ শতাংশ রিটার্ন অন ইনভেস্টমেন্ট তৈরি করেছে।

১৮ জানুয়ারি ছবিটি ১৭.২৫ কোটি রুপি আয় করেছে। এটি ছিল আগের দিনের ১৬ কোটি রুপির তুলনায় কিছুটা বেশি। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’ ৮৭.৫ শতাংশ লাভ করে ২০২৪ সালের সফল তেলেগু সিনেমাগুলোর লাভকেও ছাড়িয়ে গেছে।

গেল বছর সবচেয়ে লাভজনক সিনেমাগুলোর মধ্যে শীর্ষে আছে ‘হনুমান’। এটি বাজেটের ২৩৫ শতাংশ লাভ ঘরে তুলেছে। এরপর ১৫১ শতাংশ লাভ করে তালিকায় দ্বিতীয় ‘পুষ্পা ২’ এবং তৃতীয় স্থানে থাকা ‘টিল্লু স্কয়ার’ ছবির আয় বাজেটের ১০৯.৭৫ শতাংশ।

কইমইডটকমের প্রতিবেদন বলছে, প্রথম পাঁচ দিনে বক্স অফিসে ছবিটির আয় ছিল প্রথম দিনে ২৩  কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ১৬ কোটি রুপি এবং পঞ্চম দিনে ১৭.২৫ কোটি রুপি। মোট ৯৩.৭৫ কোটি রুপি আয় করেছে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’।

ধারণা করা হচ্ছে চলতি বছরে সবচেয়ে সফল তেলেগু সিনেমা হিসেবে শীর্ষ স্থানে থাকবে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’। ভেঙ্কটেশ অভিনীত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজেশ, মীনাক্ষী চৌধুরী, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.