
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় অবস্থিত কাজী ফার্ম বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্ররা।
অবরোধের কারণে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ককে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন আটকে পড়ায় দুর পাল্লার বাসের যাত্রী সাধারনকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াসউদ্দিন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, স্নানঘাট কাজী ফার্মের বিষাক্ত বর্জ্যের কারণে কৃষি জমির ফসল বিনষ্টসহ আশপাশের বাসিন্দারা বিড়ম্বনা পড়েছেন। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নিয়ে ফার্ম কর্তৃপক্ষ একগুঁয়েমি দেখাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠছেন এলাকাবাসী।
থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




















এই post বিষয়ে আলোচনা করুন