
বিল্লাল আহমেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় আইনশৃঙ্খলা ও বিভিন্ন অপরাধ দমনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লাখাইয়ে আলহাজ্ব জি কে গউছের পরামর্শে সনাতনী পূজা উৎসব পরিদর্শন করেন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
৯ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় উপজেলার পূর্ববুল্লা সনাতনী ধর্মাবলম্বীদের বাৎসরিক মহা উৎসব পরিদর্শন করেন লাখাই উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উৎসব পরিদর্শনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি লাখাই উপজেলা বিএনপি , শেখ মোঃ ফরিদ মিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি লাখাই উপজেলা বিএনপি, আব্দুল মোত্তালিব খান সাংগঠনিক সম্পাদক লাখাই উপজেলা বিএনপি মোঃ শামসুদ্দিন ৫ নং করাব ইউনিয়ন বি এন পির সভাপতি ,মারুফ আহমেদ বাবুল সিনিয়র সহ সভাপতি ৫ নং করাব ইউনিয়ন বিএনপি,হাজী ফারুক আহমেদ ৫ নং করাব ইউনিয়ন বিএনপি, সাধারন সম্পাদক মহিবুল মিয়া বুললা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ৬নং বুল্লা ইউনিয়ন বিএনপিযুগ্ন সাধারণ সম্পাদক ,বিল্লাল আহমেদ সাংগঠনিক সম্পাদক করাব ইউনিয়ন বিএনপি,নূর মিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ,সোহেল রানা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আরিফ আহমেদ যুদল নেতা মাসুম মিয়া মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিব আহমেদ করাব ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ হাসান ছাত্রনেতা , রবিউল হোসেন রবি মুল্লা ইউনিয়ন ছাত্র বিষয়ক সম্পাদক এস এম জুবায়ের আহমেদ বুল্লা বি এন পি ওয়ার্ড কমিটির সভাপতি শিবলী সাদিক সহ অনেক নেতৃবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে বিএনপি সব সময় নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।




















এই post বিষয়ে আলোচনা করুন