• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

এক টাকায় ২৫০টি পরিবার পেল ঈদ বাজার

by Deshbangla Pratidin
March 29, 2025
in বিতরণ
0
এক টাকায় ২৫০টি পরিবার পেল ঈদ বাজার

বিতরণ

মেহেদী হাসান বাবু(ব্যুরো প্রধান)গাইবান্ধা:
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’র উদ্যোগে এক টাকায় ২৫০টি পরিবার পেল ঈদ বাজার ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষদের জন্য টানা ৫-ম বারের মত ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করেছে ‘আমাদের গাইবান্ধা’ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।এতে ২৫০টি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারকে ১ টাকার প্রতীকী মূল্যে দেওয়া হয় সোনালী মুরগি, আলু, বাঁধাকপি, বেগুন, চাল, সয়াবিন তেল, ডাল, সুজি, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, লেবুসহ আরও কয়েক রকমের সবজি।২৯ মার্চ, শনিবার বিকেলে গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গাইবান্ধা  চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি সায়েম রহমানসহ উপদেষ্টাবৃন্দ এবং সদস্যবৃন্দ। সুবিধাভোগীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে কোনো পণ্যই কেনার সামর্থ্য হয় না নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের। তাই এক টাকায় অনেক কিছু পেয়ে খুশি তারা। পরিবার নিয়ে একদিন হলেও অনেক ভালো খেতে পারবেন।আমাদের গাইবান্ধার সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম বলেন, ক্রমবর্ধমান বাজার মূল্যে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ২০ রকমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত কয়েক বছর থেকে আমরা দুস্থ অসহায় মানুষগুলোর পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.