
শাহিন মিয়া গাইবান্ধা প্রতিনিধি
মাদক,জুয়া,সহ বিভিন্ন মামলায় অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ । চলমান এ অভিযানের অংশ হিসেবে ৩ রা এপ্রিল রাত আনুমানিক ৯ টার দিকে একোস্টেট পাড়ায় (রঞ্জু নিজ বাসা) অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো.সাইদ হাসান জসিমকে গ্রেফতার করেন।গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার বলেন,”গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ মামলায় একোস্টেট পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।”প্রসঙ্গত, গত ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন