• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

শিক্ষিকাকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

by Deshbangla Pratidin
July 25, 2025
in সারাদেশ
0
শিক্ষিকাকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন 
 রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে অপর একজন শিক্ষিকার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি সংবাদ সম্মেলন করে তাকে মারধরের বিবরণ তুলে ধরেন। পাশাপাশি এ ঘটনায় তিনি যথাযথ বিচার দাবি করেন।  ভুক্তভোগী রাবেয়া আক্তার রুবি আটপাড়া উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
 আর অভিযুক্ত স্ত্রী তাসলিমা কোহেন উপজেলার ছয়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১ টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি বলেন,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আমাকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। আমি তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় আমাকে বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করতে থাকে। আমি বিদ্যালয়ে ১০-১৫ মিনিট বিলম্ব করে আসায় আমাকে শোকজ করেন। তিনি আমাকে বিভিন্ন ভাবে হেনস্তা করে যাচ্ছিলেন। এর প্রতিবাদ করায় গত বুধবার দুপুরে প্রধান শিক্ষকের স্ত্রী তাসলিমা কোহেন আমাকে স্কুলে এসে মারধর করেন। এসময় আশেপাশের অনেক লোকজন উপস্থিত ছিলেন।  তাসলিমা অন্য একটি স্কুলের শিক্ষিকা হলেও স্বামীর পক্ষ নিয়ে এসে আমাকে মারধর করেছে। আমি এই ঘটনার বিচার চাই।সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা ছাত্রদল নেতা মুন্না খান শাহীন ও উপজেলার স্বরমুশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিষ্টার বলেন,  প্রধান শিক্ষক অভিযোগ করেছেন আমরা থাকে মারধর করেছি। যা সম্পূর্ণ মিথ্যা। আমরা বিদ্যালয়ে যাই এলাকাবাসী হিসেবে তার সাথে উক্ত বিষয় নিয়ে কথা বলতে। যার ফলে সে রেগে গিয়ে মারধরের নাটক সাজিয়ে আমাদের রাজনৈতিক ভাবে হেয় করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।অভিযুক্ত শিক্ষিকা তাসলিমা কোহেনের স্বামী অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ে দেরিতে আসায় শিক্ষিকা রুবিকে শোকজ করার কারণে তিনি ও তাঁর স্বামী ক্ষিপ্ত হয়ে ভাড়া করা লোক দিয়ে আমার উপর হামলা করিয়েছে। পরে আমার স্ত্রী বিষয়টি শুনে বিদ্যালয়ে এসে রুবির সঙ্গে ঝগড়া করেন। এখন তারা বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করছেন।এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, সহকারী শিক্ষক রুবিকে প্রধান শিক্ষক শোকজ করেছিলেন সে বিষয়ে আমি অবগত। তবে রুবি  শ্লীলতাহানি বা কু-প্রস্তাবের বিষয়ে আমার কাছে কোন অভিযোগ করেনি। স্কুলের অন্যান্য শিক্ষকরাও এ বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন। রুবিকে মারধরের বিষয়টি জেনেছি এবং  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।তিনি আরও বলেন,  ওইদিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি- প্রধান শিক্ষকের পাঞ্জাবি ছেঁড়া। তাকে মারধরের ব্যাপারে জানি না।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.