• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি   সুন্দরগঞ্জ,

by Deshbangla Pratidin
July 27, 2025
in সারাদেশ
0
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি   সুন্দরগঞ্জ,

গাইবান্ধা  প্রতিনিধি :

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকেরা অংশ নেন।এ কর্মসূচিতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা আরও বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান।গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবেদ আলী সরকারের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু রুহেল মো. শফিউর রহমান, সহসভাপতি জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন খান শাহীন, আব্দুস সালাম মিয়া, আজিজুর রহমান বুলু, লিয়াকত আলী, অনিমেষ কুমার রায় প্রমুখ।শেষে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে তুলে দেন।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.