• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ

by Deshbangla Pratidin
July 27, 2025
in আইন-আদালত
0
পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ

পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
সম্পত্তির লোভে বড় বোন আঞ্জুয়ারাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাই আপেল মাহমুদের বিরুদ্ধে। এমনকি আপেল মাহমুদ সম্পত্তির লোভেই পরিকল্পিতভাবে নিজের মেয়ের সাথে ভাগ্নের বিয়েও দিয়েছিলেন। গাইবান্ধা প্রেসক্লাবে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম।লিখিত বক্তব্যে আঞ্জুয়ারা বেগম বলেন, তার পিতার বাড়ি গাইবান্ধা পৌর এলাকার পশ্চিম গোবিন্দপুর গ্রামে। পিতা আব্দুল আউয়ালের মৃত্যুর পর থেকে এলাকার মাস্তান মধু মিয়ার কুপরামর্শে ছোট ভাই আপেল মাহমুদ আঞ্জুয়ারা বেগমের পরিবারের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করেন। বিভিন্ন সময়ে টাকাও দাবি করতেন। তার স্বামী ঝামেলা এড়াতে আপেল মাহমুদকে টাকাও দিতেন। গত দুবছর আগে একমাত্র ছেলে আতিকুল ইসলাম নয়নের সাথে আপেল মাহমুদের দ্বিতীয় মেয়ে আশরাফি আকতার অন্তরার বিয়ে হয়। এই বিয়ে ছিল একটি পরিকল্পিত নাটক। মূলত মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্যই ৫ লাখ ৩৫ হাজার টাকা দেনমোহরানা ধার্য করে আপেল তার মেয়ের সাথে বড়বোন আঞ্জুয়ারার ছেলের বিয়ে দেন। বিয়ের ৬ মাস পর থেকেই আপেল মাহমুদ মেয়ের তালাক নেয়ার জন্য মানবাধিকার সংগঠনে অভিযোগ দেন। পরে হয়রানি করার জন্যই যৌতুকের মামলা দিয়ে ৫ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। আপেল মাহমুদ ও তার স্ত্রী সোমা বেগমের দুর্ব্যবহারের কারণে ৪ বছর যাবৎ পিতার বাড়িতে যেতে পারেন না আঞ্জুয়ারা ও স্বামী নজরুল ইসলাম।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই ছোট ভাই আপেল মাহমুদ দেনমোহরানার টাকাসহ বিভিন্ন অজুহাতে কয়েক লাখ টাকা ধার হিসেবে হাতিয়ে নিয়েছেন। পিতার সম্পত্তির ৩২ শতক জমি ও ধার নেয়া টাকা যাতে পরিশোধ করতে না হয় সেজন্য সবসময় তাদেরকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করে। এরই জের ধরে ছোট ভাই আপেল মাহমুদ, তার স্ত্রী সোমা বেগম, মেয়ে আশরাফি আকতার অন্তরা ও অনন্যা আকতার এবং তাদের কুপরামর্শদাতা মধু মিয়া দেশীয় অস্ত্রসহ গত শুক্রবার বিকেলে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং এলোপাথারি মারপিট করে আঞ্জুয়ারাকে হত্যার চেষ্টা চালায়। অস্ত্রের আঘাতে তার কান ও শরীর জখম হয়। এসময় তার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় তারা। আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রæত সটকে পড়ে। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা, দোষী আপেল মাহমুদ ও সঙ্গীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে স্বামী নজরুল ইসলাম, ছেলে আতিকুল ইসলাম নয়ন ও চাচাতো ভাই আনোয়ার উপস্থিত ছিলেন।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.