
সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামের রমজান মিয়ার ছেলে মোঃ ইয়ামিন মিয়া (৩) বাড়ির পাশে পুকুরের
পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।সোমবার (২৮ জুলাই) দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে।তার পরিবারের সদস্যরা জানান, দুপুরের সময় শিশুটি সকলের
অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক্ষন খুজাখোজির পর তার নিথর দেহ পানিতে ভেসে ওঠে। সাথে সাথে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

