• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা

by Deshbangla Pratidin
August 3, 2025
in আইন-আদালত
0
মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা

কথিত পল্লী চিকিৎসক জেল হাজতে 

মো: আবুবকর সিদ্দিক :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাংবাদিক মো. আবুবকর সিদ্দিকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে সাটুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হান্দুলিয়া এলাকায় এই হামলা ঘটে।হামলার পেছনের সূত্র জানিয়ে ভুক্তভোগী সাংবাদিক জানান, কথিত পল্লী চিকিৎসক আবুল কাশেম ৮ নং কৈজুরী গ্রামে স্থানীয় একজনের গরু চিকিৎসা করেন। চিকিৎসার একদিন পরে গরুটি মারা যায়। ঢাকার ধামরাই উপজেলার কাশেমের ভুল চিকিৎসার কারণে সাটুরিয়া এলাকার চামুটিয়া, হান্দুলিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের খামারিরা ক্ষতির শিকার হয়েছেন। সম্প্রতি এ বিষয়ে ০১/০৮ / ২০২৫ ইং তারিখে এশিয়ান টেলিভিশনে একটি খবর প্রচারিত হলে কাশেমের বিরুদ্ধে অভিযোগ এবং তার কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়।হামলার সময় আবুবকর সিদ্দিক সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকের বৈধতা নিয়ে প্রশ্ন করলে কথিত ডাক্তার ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং প্রকাশ্যে হেনস্তা করার ভয়ভীতি প্রদর্শন করেন। কাশেম একপর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।একাধিক ঘণ্টা পর, ঢাকা ধামরাই উপজেলা থেকে কাশেম তার সহযোগীদের নিয়ে পুনরায় সাংবাদিকের নিজ এলাকা হান্দুলিয়া গ্রামে ফিরে এসে সাংবাদিক আবুবকরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে বেধম মারধর করা হয় এবং মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে কাশেম তাকে নামিয়ে ফেলে জনগনের সামনে প্রকাশে বেধর মারপিট করে হান্দুলিয়া পাকা রাস্তায় ফেলে রাখে একে ভাবে জানে মারার হুমকি দেয় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আবুবকর সিদ্দিক বাদী হয়ে  সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, ঘটনার পর কথিত পল্লী চিকিৎসক মো. কাশেমকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর, সাটুরিয়া উপজেলার সাংবাদিকরা হাসপাতালে গিয়ে আবুবকর সিদ্দিকের জন্য প্রার্থনা করেন এবং হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‌্যালি
  • বিজয় র‍্যালি 
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.