
স্টাফ রির্পোটার:
জামালপুরের ইসলামপুরে মনিরুজ্জামান বাংলাদেশী ওরফে আলম চুর উপজেলার মানুষ যাকে কুখ্যাত চাদাঁবাদ হিসাবে জানে।জানা যায়,ফ্যাসিষ্ট সরকার শেখ হাসিনার আমলে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি আস্থাভাজন এই মনিরুজ্জামান মন্ত্রীর বাহুবলে করতেন নানা অনিয়ম। সাধারন মানুষদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া তার মূল পেশা। এছাড়াও তার নামে একাদিক মামলা রয়েছে, গোপন সুত্রে জানাযায়,সরকারি কর্মকর্তাদের কাছেও সে বিভিন্ন সময় অসুস্থতার কথা বলে অর্থ হাতিয়ে নেন। এছাড়াও রয়েছে নারী নির্যাতন সহ নানান অভিযোগ, করেছেন একাধিক বিয়ে, ইসলামপুর থানা সুত্রে যানা যায়,গত ৩১-০৭-২৫ ইং তারিখে মুন্নি আক্তার বাদী হয়ে ধারা ৮(১)৮(২)৮(৩)পর্নোগ্রাফী আইন ২০১২ আইনে ১নং আসামী মোঃ ইয়াছিন দেওয়ান, সাং,কিংজাল্লা২নং আসামী মোঃ মনিরুজ্জামান সাং,কিংজাল্লা এর বিরুদ্ধে মোঃ মুন্নি আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। মামলা সূত্রে জানাযায় হুবুহু- আমি এই মর্মে থানায় অভিযোগ দায়ের করিতেছি যে, আমার মেয়ে মোছাঃ সিনহা আক্তার (১৪) ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে লেখাপাড়া করে। ১নং বিবাদী বিভিন্ন সময়ে আমার মেয়ের সহিত কথাবার্তা বলিয়া প্রেমের সম্পর্ক গড়িয়া তুলে। যাহা বিষয়টি – আমরা জানিতাম না। ইং-১৬/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় ১নং বিবাদী / আমার মেয়েকে গুঠাইল যমুনা নদীর পাড়ে বেড়াইতে নিয়া যায়। ১নং বিবাদী গুঠাইল যমুনা নদীর পাড়ে আমার মেয়ের সহিত ঘোরাফেরার একপর্যায়ে তাহার মোবাইলে আমার মেয়ের সহিত বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করিয়া অশ্লীল ছবি ধারন করে। ঐসময় স্থানীয় লোকজন ছবি তোলার বিষয়টি দেখিয়া ছালাম চেয়ারম্যান এর নিকট নিয়া গেলে সংবাদ পাইয়া আমিসহ আমার কতিপয় লোকজন চেয়ারম্যানের পরিষদে যাই এবং ১নং বিবাদী আমার মেয়ের সহিত আর কোন যোগযোগ করিবে না বলিয়া স্থানীয়ভাবে শালিশ মিমাংসা করিয়া দিলে আমার মেয়েকে নিয়া চলিয়া আসি। পরবর্তীতে ১নং বিবাদী মোঃ ইয়াছিন দেওয়ান (২৪) এর মোবাইলে পূর্বে ধারনকৃত ছবি গুলি নিয়া ইং-১৫/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ৪.৩০ ঘটিকার সময় ২নং বিবাদী মোঃ মনিরুজ্জামান (৫৮) আমার বসতবাড়ীতে আসিয়া মানিত সাক্ষীগনের সামনে আমার নিকট ৫০ হাজার টাকা দাবী করে। একপর্যায়ে ৭ দিনের মধ্যে ৫০ হাজার টাকা ২নং বিবাদীকে প্রদান না করিলে বিবাদীর মোবাইলে পূর্বে ধারনকৃত বিভিন্ন অঙ্গভঙ্গিতে উঠানো অশ্লীল ছবি গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দিবে বলিয়া হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। এমতাবস্থায় ঘটনার তারিখ ও সময়ে সামাজিক যোগযোগ মাধ্যম টিকটকে ১নং বিবাদীর সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে অশ্লীলভাবে আমার মেয়ের ছবি গুলি ইং-২৩/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় দেখিতে পাই। যাহা ১নং বিবাদী ২নং বিবাদীর কু-পরামর্শে এবং চাহিত ৫০ হাজার টাকা না দেওয়ায় আমার মেয়ের অশ্লীল ছবি গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দিয়া সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে নির্যাতন করিয়াছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আত্মীয় স্বজনের সহিত আলোচনা করিয়া অত্র এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।উক্ত মামলার বাদী মোছা: মুন্নি আক্তার বলেন, মনিরুজ্জামান কে গ্রেফতার করতে পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমাদের চাওয়া আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক,ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান বলেন, মোঃ ইয়াসিন ও মোঃ মনিরুজ্জামান ২জনকে আসামী করে বাদী মুন্নী আক্তার একটি পর্নোগ্রাফি মামলা আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে আমরা অতিদ্রুতই তাদের গ্রেফতার করব



















এই post বিষয়ে আলোচনা করুন