
রানা খান, আটপাড়া ( নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় ২৫শে আগষ্ট সোমবার বিকাল ৩ ঘটিকায় উপজেলায় বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মূল উদ্যোক্তা হিসেবে পরিচিত জেলা বি এন পির সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালির বিরুদ্ধে এ মিছিলের আয়োজন করে স্থানীয় ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান মিছিল চলাকালে জুতা ও ঝারু মিছিল প্রদর্শনের মাধ্যমে হেলালির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা এসে এই মিছিলে যোগ দেন।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এসময়উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল বলেন,হেলালির ব্যক্তিস্বার্থে গঠিত এই উপজেলা বিএনপির কমিটি ত্যাগী ও নির্যাতিত কর্মীদের সঙ্গে যেন এক প্রকার বিশ্বাসঘাতকতার সামিল। দুঃসময়ে যাদের কখনো দেখা যায়নি তারাই আজ কমিটিতে স্থান পেয়েছে। এর পেছনের মূল উদ্দেশ্য একটাই রফিকুল ইসলাম হেলালী যেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পারে।অন্যদিকে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,
রফিকুল ইসলাম হেলালি একজন ভুয়া ডিগ্রিধারী নেতা। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। আজকে সেই ব্যক্তি ত্যাগী কর্মীদের বাদ দিয়ে নিজের লোকজন দিয়ে পকেট কমিটি সাজিয়েছেন।প্রতিবাদী মিছিলে বক্তারা অভিযোগ করেন, এভাবে পকেট কমিটি চাপিয়ে দিলে আটপাড়া উপজেলা বিএনপি চরম ক্ষতির মুখে পড়বে এবং তৃণমূলের হতাশা বাড়বে। তারা দলীয় হাইকমান্ডের কাছে অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও দুঃসময়ের পরীক্ষিত পদবঞ্চিত নেতাদের মূল্যায়নের দাবি জানান। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, জেলা বি এন পির সাবেক সহ শিল্প বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, সাবেক উপজেলা বি এন পির ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান মোতালিব,উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা বি এন পির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন তালুকদার, বি এন পি নেতা ও সাবেক লুনেশ্বর ইউপি চেয়ারম্যান এইচ এম শামীম, মহসিন তালুকদসর বি এন পি নেতা মোরশেদ হাবিব ভূইয়া জুয়েল, শুনই ইউনিয়ন বি এন পির সাবেক দু’বারের সভাপতি আব্দুল মোতালিব সুলতু, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর ফরিদ,বি এন পি নেতা ফকির আনোয়ার হোসেন সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীর খসরু স্বপন সহ হাজারো নেতাকর্মী প্রমূখ।




















এই post বিষয়ে আলোচনা করুন